Supplier Policy | সরবরাহকারী নির্বাচন নীতি

আমাদের সোর্স ভ্যালিডেশন প্রসেস:

১। প্রথমে আমরা পরিচিত ও আপাত বিশ্বস্ত সোর্স থেকে থেকে প্রয়োজনীয় পণ্যের কোটেশন নেওয়া (Price, product grade, delivery time, quotation validity, availability etc)

২। প্রডাক্ট সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা (Origin, speciality, production Process, shelf life, season etc)

৩। সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য নেই (delivery process, delivery time, complaint and return policy, payment system, payment time etc)

৪। অল্প পরিমাণ সেম্পল নেই।

৫। আমরা প্রডাক্ট নিজেরা চেক করি, খেয়ে দেখি, আশেপাশের মানুষের দেই, তারপর সিলেক্টেড কিছু কাস্টমারকে দেই। তারপর তাদের থেকে রিভিউ নেই।

৬। এরপর সব ঠিক থাকলে, আমরা সোর্স ভিজিট করি।

৭। এরপর আমরা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেই এবং প্রয়োজনে তাদের সাথে চুক্তি করি।

৮। এরপর প্রয়োজন অনুযায়ী প্রডাক্ট/কাচামাল ক্রয় করি।

Customer Complaint and Product Return Policy | কাস্টমার কমপ্লেইন এন্ড প্রডাক্ট রিটার্ন পলিসি

১। অর্ডার কনফার্ম করার পরে ও, ডেলিভারির জন্যে গোডাউন থেকে বের হওয়ার আগ পর্যন্ত, অর্ডার ক্যানসেল করার সুযোগ আছে।

২। তবে সেক্ষেত্রে আমাদের বিকাল ৩ টার আগে জানাতে। এবং আমরা একটিভলি জেনেছি এটা অবশ্যই আপনি কনফার্ম হতে হবে। এবং এটা শুধু রেগুলার প্রডাক্ট এর জন্য প্রযোজ্য!

৩। কোন প্রডাক্ট হাতে পাবার পর, পছন্দ না হলে, বা অন্য কোন কারনে ফেরত দিতে চাইলে, ফেরত দিতে পারবেন, তবে ক্ষেত্রে প্রডাক্ট রিসিভ করার পরে ৩ দিনের মধ্যে অবশ্যই জানাতে হবে এবং ১০ দিনের মধ্যে অবশ্যই ফেরত দিতে হবে।

তবে যেসব প্রডাক্টের মেয়াদ ১ মাসের কম এবং প্রোজেন প্রডাক্ট প্রডাক্ট যেমন লাল চিড়া ও প্যারা সন্দেশ, চীজ, বাটার সহ এরকম প্রডাক্ট সেগুলোর জন্য প্রযোজ্য নয়।

৪। প্রডাক্ট ফেরত দিলে ৭২ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

৫। প্রডাক্ট এর বড় ধরনের কোয়ালিটি সমস্যা হলে, বা আমাদের বর্ণনা অনুযায়ী বৈশিষ্ট্য না হলে, প্রডাক্ট ফেরত পাঠানোর খরচ আমরা বহন করবো। এবং ৭২ ঘন্টার মধ্যে আমরা টাকা ফেরত দিবো/যত দ্রুত সম্ভব নতুন প্রডাক্ট ( কাস্টমার যেভাবে চায়) পাঠাবো।

৬। প্রডাক্ট এ বড় ধরনের কোন কোয়ালিটির সমস্যা না থাকলে, অন্য কোন কারনে প্রডাক্ট ফেরত দিলে, ফেরত দেওয়ার খরচ কাস্টমার কে বহন করতে হবে।

৭। কাস্টমার এর অর্ডার অনুযায়ী প্রডাক্ট কম গেলে বা ভুল প্রডাক্ট গেলে, বা কোন আইটেম বাদ গেলে, এবং এটা যদি কাস্টমার এর অনুমতি ছাড়া পাঠানো হয়ে যায়, তাহলে পরবর্তী তে বাকি প্রডাক্ট / সঠিক প্রডাক্ট আমাদের নিজেদের খরচে পাঠানো হবে।

৮। আমাদের নিজেদের প্যাকেজিং ভুলের কারণেই ( যদি প্রমাণিত হয়) যদি কোন প্রডাক্ট পরিবহন এর সময় নষ্ট হয়, তাহলে সেই পরিমাণ ক্ষতি পূরণ দেওয়া হবে। তবে পরিবহন ও কুরিয়ারে রাফ হ্যান্ডেলিং এর কারণে প্রডাক্ট নষ্ট হলে, এর দ্বায়ভার আমাদের নয়।

৯। কাস্টমারকে জানানোর পরেও যদি,, কাস্টমার রিসিভ না করার কারণে কোন প্রডাক্ট ফেরত আসে, সেক্ষেত্রে কুরিয়ার খরচ কাস্টমার বহন করতে হবে। এবং কোন প্রডাক্ট নষ্ট হলে, সেটা কাস্টমারকে দিতে হবে।