কালো জিরা ফুলের মধু
৳ 350.00 – ৳ 1,200.00Price range: ৳ 350.00 through ৳ 1,200.00
product Description
১. কালোজিরার ফুলের মধু (Black Cumin / Nigella sativa Honey)
১। এটি প্রধানত কালোজিরা (Nigella sativa) ফুলের নেক্টার ও পোলেন থেকে উৎপন্ন একটি একক ফুলের (ইউনিফ্লোরাল) মধু। পৃথিবীতে বাংলাদেশ ছাড়া ও তুরস্ক, মিশর, ইন্ডিয়া ও মধ্যপ্রাচ্যে এটি বেশি উৎপন্ন হয়।
২। তরল অবস্থায় এটি গাঢ় অ্যাম্বার বা কালচে বা লালচে-বাদামি রঙের হয়।
৩। কালোজিরার ফুলের মধু সাধারণত জমে না, তবে কালোজিরা ফুলের নেক্টারে ধনিয়া ফুলের নেক্টার থাকলে জমতে পারে।
৪। এই মধুর অন্যতম বৈশিষ্ট্য হলো এতে ফেনলিক ও ফ্ল্যাভোনয়েড যৌগের পরিমাণ অস্বাভাবিক রকম বেশি।
৫। কালোজিরা ফুলের মধুতে থাকে থার্মোকুইনোন, যা একে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে পরিণত করেছে।
৫। স্বাদে এটি তীক্ষ্ম ও ঔষধি মিষ্টি ধরনের। গন্ধে খেজুরের গুড়ের মতো আর খেতে ও খেজুরের গুড়ের মতো। যা একে অন্যান্য মধু থেকে সহজে আলাদা করে।
৬। তরল অবস্থায় এটি মাঝারি ঘনত্বের হয়। তবে ধনিয়া ফুলের নেক্টার থাকলে জমে যায় এবং জমে যাওয়ার পর এটি সরিষার মতো ক্রিমি না হয়ে বরং কিছুটা মোটা দানাদার পেস্টি টেক্সারের হয়।
৭। খেতে এটি বেশ তীব্র মিষ্টি স্বাদের হয়, সঙ্গে ঔষধি গুণের জন্য গলায় হালকা ঝাঁঝ অনুভূত হয়।
৮। এই মধুর পিএইচ মান প্রায় ৪.৮, পাকস্থলীর জন্য খুবই সহনীয়।
৯। ব্রিক্স মান প্রায় ৭২%
১০। এতে গ্লুকোজ ও ফ্রুক্টোজের অনুপাত প্রায় সমান।
১১। এই মধুর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর ব্যাকটেরিয়ারোধী ক্ষমতা। গবেষণায় দেখা গেছে, এটি স্ট্যাফিলোকক্কাস ও ই. কোলি-সহ বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর।
১২। কালোজিরার মধু সাধারণত বসন্তকালে (মার্চ-এপ্রিল) কালোজিরা ফুল ফোটার সময় সংগ্রহ করা হয়।
১৩। কালোজিরার ফুলের মধুতে অবশ্যই কালোজিরা ফুলের মাইক্রোস্কোপিক পোলেন থাকবে, যা লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। পোলেনের স্বতন্ত্র আকৃতি খাঁটি মধু শনাক্ত করতে সহায়তা করে।
